রোববার ব্যাংক এশিয়ার শেয়ার লেনদেন বন্ধ
ডেটের কারণে রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেড শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ব্যাংক এশিয়ার ১০তম বিশেষ সাধারণ সভার (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ৩১ মে রোববার প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ব্যাংকটির ইজিএম আগামী ২৮ জুন বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর ৬৮ পুরানা পল্টনে অবস্থিত র্যাংগস টাওয়ারে ব্যাংক এশিয়ার কর্পোরেট অফিসে ইজিএম অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, পরিচালনা পর্ষদ সংখ্যা বাড়ানো ও সংঘ স্মারক পরিবর্তন করবে ব্যাংক এশিয়া লিমিটেড। এ লক্ষ্যে ইজিএম আহ্বান করেছে ব্যাংকটি। ইজিএমে সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষ সংঘস্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধনীর বিষয়গুলো কার্যকর হবে।
এসআই/আরএস