রিহ্যাব মেলা ৯ জুন শুরু
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশনের (রিহ্যাব) গ্রীষ্মকালীন মেলা শুরু হবে ৯ জুন মঙ্গলবার থেকে। ওই দিন বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্সে মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মেলা চলবে ১২ জুন পর্যন্ত।
শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মেলার কথা জানা রিহ্যাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান। রিহ্যাবের সহ-সভাপতি রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি লিয়াক আলী ভূইয়া, আনোয়ারুজ্জান, যুগ্ম সম্পাদক শাকিল কামাল চৌধুরী ও কোষাধ্যক্ষ ইনায়েত উল্লাহ।
লিখিত বক্তব্যে রিহ্যাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, কিছু দিন পূর্বেও আবাসন খাতে চরম মন্দাবস্থা বিরাজমান ছিল। বর্তমানে দেশে শান্তি পূর্ণ অবস্থা থাকলেও আবাসন খাত সেই আগের সংকট থেকে মুক্ত হতে পারেনি। এ খাতর সম্পৃক্ত প্রায় দুইশতাধিক লিংকেজ শিল্পও সংকটে আছে। জাতীয় প্রবৃদ্ধিতে প্রায় ১৯ শতাংশ ভূমিকা রাখার বিষয়টি এ খাতের স্থবিরতার চিহ্ন সুস্পষ্ঠ হয়েছে।
এ মন্দাবস্থার কারণ হিসেবে তিনি বলেন, তিন বছরের অধিক সময় পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকায় সোলার প্যালের সংযোগরে শর্তযুক্ত বিদ্যুৎ সংযোগ, ক্রেতা পর্যায়ের ঋণের অভাব যথাযুক্ত বিনিয়োগের জমির মূল্য ও নির্মাণ সামগ্রীর ঊর্ধ্বগতির ব্যাংক ঋণের উচ্চমাত্রার এবং ভবনের নকশা অনুমোদনের দীর্ঘসূত্রিতা। এসব কারণে আবাসন খাত দিন দিন মারত্মক হুমকির সম্মুখীন হচ্ছে।
তিনি আরো বলেন, আবাসন ছাড়া নাগরিকের স্বাভাবিক জীবন-যাপন অসম্ভব। তাই সাধারণ মানুষের জন্য এই খাতের ঘুরে দাঁড়ানো জরুরি। কেননা এ খাত এগয়ে গেলে মানুষের মৌলিক চাহিদা বাসস্থান পূরণের পাশাপাশি শিল্প কারখানা ও অর্থনীর সমৃদ্ধি ঘটবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সহ-সভাপতি রবিউল হক বলেন, বর্তমানে রিহ্যাবের প্রায় ১০ হাজার ফ্লাট অবিক্রিত রয়েছে। তবে দাম না কমার বিষয়ে তিনি বলেন, জমি ও বিল্ডিং তৈরির সরঞ্জজামের দায়ী করেন।
প্রঙ্গত, স্বল্প মূল্যে সবার কাছে আবাসন সুবিধা দেওয়ার জন্য ২০০৭ সাল থেকে সামার ফেয়ারের আয়োজন করে যাচ্ছে রিহ্যাব।
এসআই/এএইচ/আরআইপি