সূচকের পতনে লেনদেন শেষ
সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে ৪৬৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২০ দশমিক ১৯ শতাংশ কম।
মঙ্গলবার ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৮ দশমিক ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৭৩৮ দশমিক ৪৮ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানি হচ্ছে- ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি, সামিট পাওয়ার, ইউপিজিডিসিএল।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্সের তালিকায়ও পতন হয়েছে। দিনশেষে ৮৪৫৮ দশমিক ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩ টির, কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির দর। মোট লেনদেন হয়েছে ৬৫ কোটি ৮৫ লাখ টাকা।
এসএইচএস/আরআই