কারণ ছাড়াই বাড়ছে ইউনাইটেড এয়ারের দর


প্রকাশিত: ০৬:১১ এএম, ১০ জুন ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে ইউনাইটেড  কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানা্য়, প্রতিষ্ঠানটির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ কারণ ছাড়াই বাড়ছে ইউনাইটেড এয়ারের শেয়ার দর।

বিশ্লেষণে দেখা যায়, গত ১৯ কার্যদিবসে মাত্র পাঁচদিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৭ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ২০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ২ টাকা ৩৬ পয়সা বা ৩৭ দশমিক ৮৪ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। বিগত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা থেকে ১৩ টাকা ৯০ পয়সা পর্যন্ত।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।