বেগুনের বাজারে আগুন
সবজির বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে বেগুনের দাম। পবিত্র রমজান উপলক্ষে বেগুনের দাম প্রায় দ্বিগুন হয়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এরকম চিত্র দেখা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে প্রতি কেজি বেগুনের মূল্য ২৫ থেকে ৩০ টাকা থাকলেও বর্তমানে কেজি প্রতি দাম রাখা হচ্ছে ৫০ টাকা। তবে দর কষাকষি করলে প্রতি কেজি মিলছে ৪৭ থেকে ৪৮ টাকায়।
রাজধানীর পলাশী বাজার, শান্তিনগর কাঁচাবাজার, কারওয়ান বাজার, ঠাটারি বাজার ও বনানী বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে বেগুনের দাম প্রতি কেজি ৫০ টাকা রাখা হচ্ছে। অথচ গত সপ্তাহেও কেজি প্রতি মূল্য ছিল ৩০ টাকা।
এদিকে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও হঠাৎ করে বেগুনের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই প্রতিবেদকের কাছে ক্ষোভও প্রকাশ করেছেন।
রাজধানীর মধ্যবাড্ডা এলাকার বাসিন্দা এনায়েত করিম জাগো নিউজকে জানান, সবজির বাজারে অন্যান্য জিনিসের দাম অপরিবর্তনীয় থাকলেও বেগুনের দাম বেড়ে গেছে।
এমএম/এসএইচএস/এমএস