প্রাইম ব্যাংক পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা


প্রকাশিত: ০৬:২২ এএম, ১৫ জুন ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মুসলিমা শিরিন প্রতিষ্ঠানের ৬০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটির পরিচালক মুসলিমা শিরিনের কাছে থাকা প্রাইম ব্যাংকের ১ কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৭৪৯টি শেয়ারের মধ্যে ৬০ লাখ শেয়ার বিক্রি করবেন। বাজারদরে আগামী ৩০ দিনে স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে তিনি এসব শেয়ার বিক্রি করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, সোমবার প্রাইম ব্যাংকের সর্বশেষ শেয়ার ১৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হচ্ছে। আর গত এক বছরের ব্যাংকটির শেয়ার মূল্য ১৪টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা ৯০ পয়সায় কেনা বেচা হয়েছে।

এসআই/এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।