রূপগঞ্জের তারাব পৌরসভার বাজেট ঘোষণা


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৫ জুন ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকার তারাব পৌরসভার পুরাতন কার্যালয়ে মেয়র আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরী ৭৭ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার এ বাজেট ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক আলহাজ্ব লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, সচিব তাজুল ইসলাম, পৌর চিকিৎসক শেখ মোস্তফা আলী, সহ-প্রকৌশলী জহিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম তুষার, কাউন্সিলর আমির হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। এর আগে তারাব পৌর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন করা হয়।

মীর আব্দুল আলীম/এসএস/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।