কারণ ছাড়াই বাড়ছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ শেয়ার দর


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ২৩ জুন ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রতিষ্ঠানটির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিস পাঠায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এর জবাবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ কারণ ছাড়াই বাড়ছে ইউনাইটেড এয়ারের শেয়ার দর।

বিশ্লেষণে দেখা যায়, গত ৬ কার্যদিবসে মাত্র একদিন শেয়ারটির দর কমেছে। এছাড়া শেয়ারটির দর ২০ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় দুই টাকা ২০ পয়সা  বা ১০ দশমিক ৬৩ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন সিএসই কর্তৃপক্ষ। বিগত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৪ টাকা ৭০ পয়সা থেকে ৫৯ টাকা ৮০ পয়সা পর্যন্ত।

উল্লেখ্য, ‘এন’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।