বিডি সার্ভিসের পর্ষদ সভা ২৯ জুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি বাংলাদেশ সার্ভিস লিমিটেডের (বিডি সার্ভিস) পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৯ জুন (সোমবার) বিকেল ৪টা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ৩১ মার্চ ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।একই সঙ্গে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা। আগের বছর কোম্পানি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
উল্লেখ্য, এ ক্যাটাগরির বিডি সার্ভিসেস ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/এএইচ