ইউসিবি’র ডিএমডি পদে নাবিল মুস্তাফিজুর রহমান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:২০ পিএম, ০১ এপ্রিল ২০১৮

বিশিষ্ট ব্যাংকার নাবিল মুস্তাফিজুর রহমান গত ২২ মার্চ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)হিসেবে যোগদান করেছেন। ব্যাংকিং সেক্টরে ২৫ বছরের অভিজ্ঞতালব্ধ নাবিল মুস্তাফিজুর রহমান এর আগে ট্রান্সবাংলা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এরও আগে তিনি ব্র্যাক ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার পদে দায়িত্বরত ছিলেন।

তিনি করপোরেট, রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টে বিশেষভাবে অভিজ্ঞতালব্ধ। তিনি বৃহৎ ও সমন্বিত প্রজেক্ট ফিন্যান্স ও স্ট্রাকচ্রার্ড ফিন্যান্সেও অভিজ্ঞ। এছাড়া তিনি কালেকশন ও ইমপেয়ার্ড এসেট ম্যানেজমেন্ট, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি ও ইসলামি ব্যাংকিং প্রভৃতি ক্ষেত্রেও দক্ষতাসম্পন্ন।

নাবিল মুস্তাফিজুর রহমান আইবিএ থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৩ সালে ফিন্যান্স ও ম্যানেজমেন্ট সায়েন্স মেজর নিয়ে এমবিএ সম্পন্ন করেন। এরপর তিনি হংকংয়ে পেশাগত জীবন শুরু করেন। তিনি ব্র্যাক ব্যাংক, এসসিবি, এইচএসবিসি, এবি ব্যাংক, আইপিডিসি, ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েয, এএনজেড গ্রিন্ডলেজ ও বেক্সিমকো গ্রুপের বিভিন্ন ব্যবস্থাপনা পর্যায়ে দায়িত্বরত ছিলেন। তিনি দেশে ও দেশের বাইরে ব্যাংকিং এবং লিডারশিপ ও স্ট্র্যাটেজি বিষয়ক নানা প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।