যশোরে মানি লন্ডারিং বিষয়ক কর্মশালা


প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০১ আগস্ট ২০১৫

ওয়ান ব্যাংক যশোর শাখার আয়োজনে দিনব্যাপি ‘মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবিরোধী অর্থায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সিটি হোটেল কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মানি লন্ডারিং কেন্দ্রীয় পরিপালন কর্মকর্তা ও ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক জোহরা বিবি।

যশোর শাখা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল মান্নাফ’র সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপ-কেন্দ্রীয় পরিপালন কর্মকর্তা ও ভিপি খন্দকার লিয়াকত আলী, হেড অব ট্রেনিং ও এসভিপি এসএম হাফিজুর রহমান।

কর্মশালায় অংশগ্রহণ করেন দক্ষিণ পশ্চিমা লের জেলাগুলোর ছয়টি শাখার  কর্মকর্তাবৃন্দ।

মিলন রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।