বাণিজ্যমেলায় ১৬ দিনে জরিমানা ৮৮ হাজার টাকা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। দিন দিন মেলায় বাড়ছে ক্রেতাসমাগম। এদিকে মেলায় আসা ক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ও নানা অনিয়মের অভিযোগে গত ১৬ দিনে ২৪টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।

রজবী নাহার রজনী বলেন, খাবারের দাম বেশি রাখা, দোকানে মূল্যতালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, মিথ্যা লোভনীয় অফার দেওয়া, খাবারের মেয়াদোত্তীর্ণ ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত ২৪টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

রাশেদুল ইসলাম রাজু/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।