লালমাটিয়া সরকারি মহিলা কলেজের নতুন উপাধ্যক্ষ ড. বিলকিস বেগম
রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন ড. বিলকিস বেগম। তিনি কলেজটির গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সহকারী অধ্যাপক বিলকিস বেগম উপাধ্যক্ষ পদে যোগদান করেছেন। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমীন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে, সোমবার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব তানিয়া ফেরদৌস।
ড. বিলকিস বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিভাগটির প্রথম এমফিল শিক্ষার্থীও।
এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শিক্ষার্থী হিসেবে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা জার্নালে তার ১৩টি প্রকাশনা রয়েছে। ড. বিলকিস বেগম প্রায় ৩০ বছর ধরে শিক্ষা, পাঠদান ও গবেষণার কাজে জড়িত।
এএএইচ/এমএমকে