মাউশির দুই বিভাগে নতুন পরিচালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ৩০ এপ্রিল ২০২৬
অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন ও অধ্যাপক টিপু সুলতান, ছবি সংগৃহীত

শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) নতুন দুইজন পরিচালককে পদায়ন করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক বিভাগে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন। আর মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন বিভাগে অধ্যাপক টিপু সুলতানকে পদায়ন করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

মাধ্যমিক বিভাগে পরিচালকের দায়িত্ব পাওয়া অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন পল্লবী সরকারি কলেজে কর্মরত। আর অধ্যাপক টিপু সুলতান মাউশিতে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) ছিলেন।

এদিকে, একই প্রজ্ঞাপনে অধিদপ্তরের গবেষণা ও উদ্ভাবন শাখার উপ-পরিচালক পদে সহযোগী অধ্যাপক নাহিদা পারভীনকে এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উৎপাদন নিয়ন্ত্রক পদে সহযোগী অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমানকে পদায়ন করা হয়েছে।

এএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।