কামিল পরীক্ষার ফল রোববার, অপেক্ষায় ৪২ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ০৯ মে ২০২৬

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীন কামিল মাদরাসার দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ২০২৪ সালের পরীক্ষার ফলাফল রোববার (১০ মে) প্রকাশ করা হবে। পরীক্ষা শেষ হওয়ার প্রায় তিনমাস পর ফল প্রকাশ করা হচ্ছে।

শনিবার (৯ মে) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় পর্বের ২০২৪ সালের পরীক্ষা গত ৩ জানুয়ারি শুরু হয়, যা শেষ হয় ৯ ফেব্রুয়ারি। সারাদেশের ১৬৭ কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশ নেন। প্রায় তিনমাস পর তারা ফল পেতে যাচ্ছেন।

এএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।