ঢাকা বোর্ডে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক-সচিব ও উপ-কলেজ পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৪ এএম, ১৯ মে ২০২৬

 

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব ও উপ-কলেজ পরিদর্শক পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৮ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ পদায়ন করার কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী-ঢাকা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও দর্শনের অধ্যাপক জেসমিন তাসলিমা বানু। তিনি এর আগে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে কর্মরত ছিলেন।

ঢাকা বোর্ডে নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি এর আগে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে কর্মরত ছিলেন।

একই প্রজ্ঞাপনে বোর্ডের বিদায়ী সচিব রসায়নের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে মাউশিতে ওএসডি করে সরকারি তিতুমীর কলেজে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বোর্ডে নতুন উপ-কলেজ পরিদর্শক নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ পদে পদায়ন পেয়েছেন হিট প্রকল্পের উপ-পরিচালক রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক কুদরত-ই-খুদা।

এছাড়া একই প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর অঞ্চলের পরিচালক পদে অধ্যাপক মো. গোলাম মোস্তফাকে পদায়ন করা হয়েছে। তিনি পদার্থবিদ্যার অধ্যাপক এবং মাউশিতে ওএসডি ছিলেন।

এএএইচ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।