দুই বছর পর থেকেই এসএসসি-এইচএসসি হবে ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী
আগামী দুই বছর পর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় তিনি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা জুনে শুরু করার ঘোষণা দেন।
তিনি বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা এ বছরের ডিসেম্বর শেষ হতেই; অর্থাৎ জানুয়ারিতে নেওয়া হচ্ছে। সেশন গ্যাপ কমে আসছে। এরা যখন এইচএসসি পরীক্ষা দেবে, তখন ডিসেম্বরেই এইচএসসি পরীক্ষা নেওয়া যাবে। কোনো গ্যাপ থাকবে না। সেজন্য আমরা বলছি, আর মাত্র দুই বছর পরই আমরা এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নিতে পারবো। তখন কারও আপত্তি থাকবে না।
এএএইচ/এমআইএইচএস