মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড থেকে ছাত্রলীগ নেতা বহিষ্কার
সমকামীতার অভিযোগে ছাত্রলীগ নেতা সনেটকে আজীবনের জন্য বহিষ্কার করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার সংগঠনের সভাপতি মাহাবুবুল ইসলাম প্রিন্স ও সাধারন সম্পাদক আল-মামুন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঢাবি শাখার যুগ্ম সাধারন সম্পাদক এস এম সনেটকে চারিত্রিক অধ:পতন, নৈতিক স্খলনজনিত কারণে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে এ ব্যাবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, সমকামীতার দায়ে গত বুধবার রাতে স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সনেটকে হল থেকে বের করে দেয় হল ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ভুক্তভোগীরা জানান, গত দেড় বছর ধরে সে এ অনৈতিক কাজ করে আসছিলেন। হলের জুনিয়র ছাত্রদের রুমে ডেকে এ কাজে বাধ্য করতেন তিনি। শুধু তাই নয়, ইতোপূর্বে হয়রানির শিকার হয়ে রুম পরিবর্তন করতে বাধ্য হন তার ৫-৬ জন রুমমেট। কিন্তু হল শাখা ছাত্রলীগের প্রভাবশালী নেতা হওয়ায় এতদিন তার বিরুদ্ধে কেউই মুখ খোলেনি।
এএইচ/পিআর