স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ


প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

এইচএসসি, আলিম, ভোকেশনাল ও সমমানের আগামী ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষা যথাক্রমে আগামী ২, ৪ ও ১৬ মে তারিখে অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর ২৬ এপ্রিলের পরীক্ষা ২ মে শনিবার সকাল ১০টা ও বিকেল ২টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২৭ এপ্রিলের পরীক্ষা ৪ মে সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আটটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর ২৮ এপ্রিলের পরীক্ষা ১৬ মে শনিবার সকাল ১০টা ও বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে এসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

এইচএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।