হাজী দানেশে নিহত ছাত্রদের পরিচয় মিলেছে
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত দুই ছাত্রের পরিচয় পাওয়া গেছে।
নিহত একজনের নাম মাহামুদুল হাসান মিল্টন ও অপরজন জাকারিয়া। জাকারিয়ার বাড়ি দিনাজপুর শহরের বড় গুড়গোলা মহল্লায়। তার পিতার নাম মো. গোলাম মোস্তফা। জাকারিয়া হাজী দানেশের বিবিএ এর ২য় বর্ষের ছাত্র ছিল।
মাহামুদুল হাসান মিল্টনের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেডি গ্রামে। তার বাবার নাম মাহাবুবুর রহমান। মাহামুদুল কৃষি অনুষদের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলচিল। মরদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. রুহুল আমিনের বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় দুই ছাত্রের মৃত্যুতে গভীর শোক এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়া ঘটনায় তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি চলবে মর্মে সিদ্ধান্ত হয়।
এএইচ/এআরএস/এমএস