হাইস্কুল প্রোগামিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:০০ এএম, ১৬ মে ২০১৫

গোপালগঞ্জে জাতীয় হাইস্কুল প্রোগামিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর দেড়টায় বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রধান অতিথি ও বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সালেহ্ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই বিভাগের প্রভাষক জামাল উদ্দিন, সজল হালদার, মৃনাল কান্তি বাওয়ালী প্রমুখ। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ২টি বিষয়ে ৩টি লেভেলে ঢাকা বিভাগের আঞ্চলিক পর্যায়ের ২২টি হাইস্কুলের ১হাজার ৫৬১ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়।

এর মধ্যে কুইজ প্রতিযোগিতায় জুনিয়র লেভেলে ৩৪ জন, সেকেন্ডারী লেভেলে ৩৩ জন ও হায়ার সেকেন্ডারী লেভেলে ৩৩ জন শিক্ষার্থী এবং প্রোগামিং প্রতিযোগিতায় জুনিয়র লেবেলে ১০ জন ও সেকেন্ডারী লেভেলে ১০ জন শিক্ষার্থী বিজয়ী হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পদক ও সনদ তুলে দেন।

এস এম হুমায়ূন কবীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।