সময় টিভির আহমেদ জোবায়েরসহ ৬ জনকে আদালতে হাজিরের নির্দেশ
ঢাকার বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৭ জুন তাদের সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ সমন জারি করেন। বৃহস্পতিবার (১৪ মে) বিষয়টি প্রকাশ্যে এলে সমনের তথ্য নিশ্চিত করে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ।
সমনপ্রাপ্ত অন্যরা হলেন— আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু। এছাড়া শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরী।
আদালত সূত্র জানায়, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি বিশ্বাসভঙ্গের মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালত বিবাদীদের আইনি জবাব দাখিলের সুযোগ দিতে সমন জারি করেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির হয়ে অভিযুক্তদের নিজেদের অবস্থান তুলে ধরতে বলা হয়েছে।
এমডিএএ/এমএএইচ/