রাজধানীতে অবিন্তা কবির ফাউন্ডেশনের স্কুল


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ০৮ জুলাই ২০১৭

গুলশানের হলি আর্টিসানে জঙ্গি হামলায় নিহত অবিন্তা কবিরের নামে প্রতিষ্ঠিত ‘অবিন্তা কবির ফাউন্ডেশন’র উদ্যোগে রাজধানীর ভাটারায় একটি মডেল স্কুলের উদ্বোধন করা হয়েছে।

গত ৫ জুলাই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট স্কুলটির উদ্বোধন করেন।

নাটোরে এই ফাউন্ডেশনের উদ্যোগে পাচঁটি স্কুল করা হয়েছে। চলতি মাসের শেষদিকে রাজধানীর বাসাবোতে আরও একটি স্কুল উদ্বোধনের কথা রয়েছে।

ভাটারায় মডেল স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, অবিন্তার ইচ্ছা ছিল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দেয়া। আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুল তৈরির মাধ্যমে শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করে অবিন্তার ইচ্ছা পূরণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এলিগ্যান্ট গ্রুপের চেয়ারম্যান ও অবিন্তা কবির ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান রুবা আহমেদ, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোয়েল রেইফম্যান, ইউএসএআইডির মিশন ডিরেক্টর জেইনা জারুজেলস্কি প্রমুখ।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।