অন-ক্যাম্পাস প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস MAS, Advanced MBA, M.Phil ও Ph.D প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনের সময়সীমা আগামী ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd থেকে জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/পিআর