বিএডকে চার বছরের সম্মান কোর্সে রূপান্তরের সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে পাঠরত ব্যাচেলর অব এডুকেশন (বিএড) কোর্সকে চার বছর মেয়াদি বিএড সম্মান কোর্সে রূপান্তর এবং যুগোপযোগী করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মঙ্গরবার টিকিউআই-২ প্রকল্পাধীন ‘শিক্ষক প্রশিক্ষণ কলেজ (টিটিসি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব স্থাপন শীর্ষক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এ প্রকল্পে অর্থায়ন করছে। ইউজিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে।
বিএ/আরআই