সময় বাড়ল জেএসসির অনলাইন রেজিস্ট্রেশনের


প্রকাশিত: ০৪:১২ এএম, ১০ জুন ২০১৫

অনলাইনে ভোগান্তির কারণে তৃতীয় দফার মতো সময় বাড়ানো হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের। নতুন সময় অনুযায়ী, আগামী ২০ জুন পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে।

মঙ্গলবার ঢাকা বোর্ডের ওয়েবসাইটে স্কুল পরিদর্শক এটিএম মইনুল স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্বিতীয় দফার সময় বৃদ্ধি শেষ হচ্ছে আগামী ১২ জুন। তবে তৃতীয় দফার সময় বৃদ্ধি করে এটিকে আগামী ২০ জুন পর্যন্ত করা হলো। এর আগে প্রথম দফায় ২৮ মে এবং দ্বিতীয় দফায় ১২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়।
 
এবার জেএসসি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে না পারা, প্রয়োজনীয় তথ্য না পাওয়া, হেল্পলাইন কল রিসিভ না করা, কখনও ইনঅ্যাকটিভ থাকা ইত্যাদি কারণে এ ভোগান্তিতে পড়ে তারা।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।