জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির আবেদন শুরু ২৭ জুন


প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৯ জুন ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স/ডিপ্লোমা (প্রফেশনাল) ভর্তির আবেদন শুরু হবে আগামী ২৭ জুন থেকে। আর এ কার্যক্রম চলবে ২৯ জুন পর্যন্ত।

শুক্রবার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২৯ জুনের মধ্যে আবেদনকারীদের সংশ্লিষ্ট কলেজে ভর্তি ফরম জমা দিতে হবে। এছাড়া এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।
                        
আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।