জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির ফরম পূরণের সময় বৃদ্ধি


প্রকাশিত: ১০:৫২ এএম, ২২ জুন ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আগামী ২৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.edu.bd) বিস্তারিত জানা যাবে।

আমিনুল ইসলাম/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।