বৃহস্পতিবার একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৪ জুন ২০১৫

২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ফল বৃহস্পতিবার প্রকাশ করবে শিক্ষাবোর্ডগুলো। ঢাকা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক অদ্বৈত কুমার রায় জানান, রাজধানীর কলেজগুলোতে ভর্তির জন্য মোট আবেদন জমা পড়েছে তিন লাখ ৭২ হাজার। কেবলমাত্র ঢাকা শিক্ষাবোর্ডে এবার পাস করেছে তিন লাখ ১০ হাজার ছাত্র-ছাত্রী। বাকিরা ঢাকার বাইরের বিভিন্ন স্কুল থেকে পাস করে এসে ঢাকার বিভিন্ন কলেজ ভর্তির জন্য আবেদন করেছেন।

আগামী ১ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে। গত ৬ জুন থেকে শুরু হয় একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। অনলাইনে আবেদন নেয়া হয়েছে ২১ জুন পর্যন্ত। আবেদন জমা নেবার পর শিক্ষাবোর্ডগুলো এখন এসএসসির ফলের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পছন্দের কলেজের মেধাক্রম তৈরি করবে।

২১ জুন অনলাইনে এ আবেদন নেওয়া শেষ হয়। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। একজন ভর্তিচ্ছু সর্বোচ্চ ৫টি পছন্দের কলেজে ভর্তির জন্য আবেদন করতে পেরেছেন।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।