‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড ইনটেক’ শিক্ষাবৃত্তিতে আবেদনের সময় বাড়ল
করোনাভাইরাসের সংক্রমণের কারণে ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড ইনটেক ২০২১’-এ আবেদনের সময় বাড়ানো হয়েছে। সময় বাড়ানোর ফলে আগামী ৩০ জুন পর্যন্ত এই শিক্ষাবৃত্তির জন্য বাংলাদেশি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশে অস্ট্রেলিয়া হাইকমিশন।
এই শিক্ষাবৃত্তির আওতায় সীমিত সংখ্যক শিক্ষার্থীকে মাস্টার্স, পিএইচডি করার সুযোগ দিয়ে থাকে অস্ট্রেলিয়া।
চিঠিতে বলা হয়, কোনো পরীক্ষার্থীর তথ্য বা পরামর্শের প্রয়োজন হলে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ অফিসের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। অফিস চাইলে পরীক্ষার্থীর সঙ্গে টেলিফোন কিংবা ভিডিও কনফারেন্সের মাধ্যমেও যোগাযোগ করতে পারে।
পিডি/এসআর/এমএস