রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২১

রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হক। বুধবার (১৩ জানুয়ারি) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তায়েফ উল হকের চাকরি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অপরদিকে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলমকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আরএমএম/এমএসএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।