শাম্মী তুলতুলের নতুন গল্পগ্রন্থ ‎‘গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)’

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৪ মার্চ ২০২৬
ফাইল ছবি

অমর একুশে বইমেলা উপলক্ষে তরুণ লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের বই ‌‘গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)’ প্রকাশিত হয়েছে। এটি ইসলামি শিশু-কিশোর গল্পগ্রন্থ। যেখানে শিশুদের জন্য নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ গল্প আকারে তুলে ধরা হয়েছে।

‎বইটিতে লেখকের মোট ১৩টি নির্বাচিত গল্প স্থান পেয়েছে। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী বাইজিদ আহমেদ।

প্রকাশক জানান, এটি লেখকের ১৭তম বই। বইটির মলাট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। বইমেলায় প্রকাশনীর ৫৬৫-৫৬৯ নম্বর স্টলে পাওয়া যাবে।

লেখক শাম্মী তুলতুল বলেন, ‘ইদানীং ইসলামকে অনেকেই বিকৃতভাবে উপস্থাপন করছেন। তাই লেখকদের উচিত লেখনীর মাধ্যমে ইসলামের সঠিক শিক্ষা বেশি করে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে শিশুদের এসব জানা অত্যন্ত প্রয়োজন।’ ‎

নতুন বই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি শুধু একটি গল্পগ্রন্থ নয়; শিশুদের নৈতিক শিক্ষা, ধর্মীয় চেতনা ও মানবিক মূল্যবোধ গঠনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।’

শাম্মী তুলতুল লেখালেখির পাশাপাশি নিয়মিত সংবাদ পাঠ ও আবৃত্তি করেন। তার প্রকাশিত বইসমূহের মধ্যে ‘চোরাবালির বাসিন্দা’, ‘গণিত মামার চামচ রহস্য’, ‘ভূত যখন বিজ্ঞানী’, ‘নান্টু ঝান্টুর বক্স রহস্য’, ‘একজন কুদ্দুস ও কবি নজরুল’ পাঠকমহলে সাড়া ফেলেছে।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।