শামীম শাহেদের ‘উড়োজাহাজের উড়োচিঠি’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৪ মার্চ ২০২১

এবারের বইমেলা উপলক্ষে মিডিয়া ব্যক্তিত্ব শামীম শাহেদের ‘উড়োজাহাজের উড়োচিঠি’ নামের একটি বই প্রকাশিত হয়েছে।

বইটি ধরন রম্যরচনা ও ভ্রমণ-রম্য। এটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা অনন্যা। ধ্রুবএষের প্রচ্ছদে বইটির দাম নির্ধারণ করা হয়ছে ১৭০ টাকা।

বইটি সম্পর্কে শামীম শাহেদ বলেন, উড়োজাহাজের উড়োচিঠি মূলত রম্যরচনা। আমার খুব প্রিয় একটা বই। বেশ কয়েক বছর পরে বই প্রকাশিত হলো তাই বেশ আপ্লুত। আশা করি সবার ভাল লাগবে। বই মলায় অন্যনা প্রকাশনির স্টলে তো থাকছেই, পাশাপাশি রকমারি ডট কম-এও পাওয়া যাচ্ছে।

এমএমএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।