বইমেলায় জুবায়ের শাওনের গল্পগ্রন্থ পাহাড়ে আতঙ্ক


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

বইমেলায় শুভ্র প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে জুবায়ের শাওনের গল্পের বই ‘পাহাড়ে আতঙ্ক’। বইটির প্রচ্ছদ করেছেন আহসান হাবীব। বইটিতে আটটি গল্প স্থান পেয়েছে। গল্পগুলো হলো- রাত, তবে?, পেয়িং গেস্ট, নীল, পাহাড়ে আতঙ্ক, অপরাধী, উনি চিতায়, মেয়ে।

বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সত্যিকারের লেখক হওয়ার স্বপ্ন দেখেন জুবায়ের শাওন। বই প্রকাশের অনুভূতি প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক আগে থেকেই লেখালেখি করি। ঐতিহ্য-গোল্লাছুট (প্রথম আলো) গল্প লেখা প্রতিযোগিতা ২০১০ সালে `গ` গ্রুপে প্রথম পুরস্কার এবং মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পাই ২০১২ সালে। ‘পাহাড়ের আতঙ্ক’ বইয়ের গল্পে সামাজিক অসঙ্গতির পাশাপাশি পাঠকরা খুঁজে পাবেন ‘ভৌতিক রোমাঞ্চ’। আশা করি, পাঠকরা বইটি গ্রহণ করবেন।

জুবায়ের শাওন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বইমেলার ২৩৩-৩৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে ‘পাহাড়ের আাতঙ্ক’ বইটি। এর শুভেচ্ছা মূল্য ১৪০ টাকা।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।