কোরিয়ার বক্স অফিসে ঝড় তুলেছে যে সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬
কোরিয়ার বক্স অফিসে ঝড় তুলেছে যে সিনেমা

কোরিয়ার বক্স অফিসে মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহান্তে বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য কিং’স ওয়ার্ডেন’ সিনেমা। ঐতিহাসিক গল্পের চলচ্চিত্রটি দর্শকদের মন জয় করেছে। কোরীয় ফিল্ম কাউন্সিল পরিচালিত বক্স অফিস ট্র্যাকিং সিস্টেম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই চলচ্চিত্র ৭৬১,৮৩২ জন দর্শক উপভোগ করেছেন।

এতে আয় হয়েছে ৪.৯ মিলিয়ন মার্কিন ডলার। এটি ছবির মোট আয়ের ৫৮.১ শতাংশ।

আরও পড়ুন
জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, ঘটনা কী
বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান অভিনেত্রী রিনা খান

চলচ্চিত্রটির পরিচালক জাং হ্যাং-জুন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইউ হ্যেই-জিন, পার্ক জি-হুন ও ইউ জি-তায়ে। এটি ১৪৫৭ সালে জোসন রাজবংশের সময়কালকে কেন্দ্র করে নির্মিত।

গল্পে দেখা যায়, গ্রাম প্রধান ইয়ম হুং-ডো (ইউ হ্যেই-জিন) প্রকাশ্যে পরাজিত কিশোর রাজা ডানজং (পার্ক জি-হুন) কে তার দূরবর্তী পাহাড়ি গ্রামে স্বাগত জানান। কিন্তু এর সঙ্গে সঙ্গে তিনি রাজনৈতিক অশান্তি ও বিপদের মুখোমুখি হন।


‘দ্য কিং’স ওয়ার্ডেন’ সিনেমার দৃশ্য

৪ ফেব্রুয়ারি মুক্তির পর, চলচ্চিত্রটি মোট ১ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছেন। যার ফলে আয় হয়েছে ৬.৪ মিলিয়ন ডলার।

এরপর বক্স অফিসে দ্বিতীয় স্থানে অবস্থান করছে সংগীত নাট্য ‘কয়্যার অফ গড’। ‘ওয়ান্স উইয়ার আস’ আছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে ‘ডিসেম্বর ৩, ২০২৪: দ্যা অর্কেস্ট্রেটেড ইনসারেকশন, দ্যা হিডেন ট্রুথ’, পঞ্চম স্থানে হলিউডের বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘মার্সি’, ষষ্ঠ স্থানে অবস্থান করছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’, সপ্তম স্থানে জাপানি এনিমেশন ‘বাট ডিটেকটিভ দ্য মুভি: স্টার অ্যান্ড মুন’ সিনেমাগুলো।


‘দ্য কিং’স ওয়ার্ডেন’ সিনেমার একটি দৃশ্য

বক্স অফিসে অষ্টম স্থানে আছে স্থানীয় এনিমেশন ‘শিনবির হন্টেড হাউস: ওয়ান মোর সামন’, নবম স্থানে ‘জুটোপিয়া ২’ এবং দশম স্থানে আছে স্পাই থ্রিলার ‘হিউমিন্ট’।

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।