নতুন সরকারের কাছে কী চান নায়িকা বুবলী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুবলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে যেমন আগ্রহ ও প্রত্যাশা দেখা যাচ্ছে, তেমনি শোবিজ অঙ্গনের তারকারাও নির্বাচনের ফলাফল ও ভবিষ্যৎ সরকার নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীও।

নির্বাচন প্রসঙ্গে বুবলী বলেন, ‘এখন পর্যন্ত আমরা জানি না সরকারে কারা আসছে। একজন সচেতন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে, আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য যেন না থাকে। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক। সেই প্রত্যাশা থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছি।’

আরও পড়ুন
নতুন সরকারের কাছে বিশেষ যে দুটি দাবি অপু বিশ্বাসের
টাকার বিনিময়ে মমতাজের প্রচারে ছিলাম, আমি নৌকার দালাল না : রবি চৌধুরী

বর্তমানে নানামাত্রিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলী। চলতি বছরের শুরুতে নারীকেন্দ্রিক গল্প ‘প্রেশার কুকার’ নামের একটি সিনেমার কাজ করছেন। সিনেমাটির পরিচালক রায়হান রাফী। ছাড়াও ‘ঢাকাইয়া দেবদাস’ নামে তিনি আরও একটা সিনেমায় অভিনয় করছেন।

কাজের বাইরে সম্প্রতি গুঞ্জন ওঠেছে আবারও মা হতে যাচ্ছেন বুবলী। এরইমধ্যে তিনি নাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বাও। যদিও বুবলী এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। 

গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলীর দ্বিতীয় সন্তানেরও বাবা হতে যাচ্ছেন শাকিব খান, এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে শোবিজে। এ বিষয়ে অবশ্য শাকিবও কোনো স্পষ্ট অফিশিয়াল মন্তব্য করেননি।

শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দেয়ার প্রস্তুতি নিতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলী।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।