মুন্না ভাই ও থ্রি ইডিয়টস নিয়ে যে সুখবর দিলেন রাজকুমার হিরানি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
মুন্না ভাই ও থ্রি ইডিয়টস নিয়ে যে সুখবর দিলেন রাজকুমার হিরানি

বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি ভক্তদের জন্য দারুণ সুখবর দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি নিশ্চিত করেছেন, তার সবচেয়ে সফল দুটি সিনেমা ‘মুন্না ভাই’ ও ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরির কাজ শুরু হয়েছে।

সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হিরানি বলেন, ‘আমার মাথায় সিনেমা দুটির জন্য চমৎকার কিছু আইডিয়া এসেছে। বর্তমানে আমি স্ক্রিপ্ট বা চিত্রনাট্য তৈরির কাজ করছি।’

‘মুন্না ভাই ৩’ নিয়ে তিনি জানান, এটি একটি বড় মাপের সিনেমা হতে যাচ্ছে। গল্পের শেষ পরিণতি নিয়ে তিনি এখনও কাজ করছেন। অন্যদিকে ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল সম্পর্কেও হিরানি বলেন, হঠাৎ করেই তার মাথায় একটি দারুণ আইডিয়া এসেছে।

আরও পড়ুন
সৌদির সিনেমায় এক ফ্রেমে সালমান ও সঞ্জয়
৩০ হাজার মানুষের ভিড়ে হারানো শিশুকে গানের সুরে ফিরিয়ে দিলেন শিল্পী

বর্তমানে তার হাতে রয়েছে ৩-৪টি ভিন্ন ভিন্ন স্ক্রিপ্ট। খুব শিগগিরই তিনি সিদ্ধান্ত নেবেন কোন সিনেমার শুটিং আগে শুরু হবে। যদিও মুক্তির সুনির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি, এই ঘোষণায় মুন্না ভাই এবং র‍্যাঞ্চো ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এই খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে, ভক্তরা প্রতীক্ষার মধ্যে রয়েছে তাদের প্রিয় চরিত্রদের নতুন গল্প দেখার জন্য।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।