বিয়ে করলেন সেই স্মিতা
শপিং মলের ক্রেতাদের অদ্ভুত সব প্রশ্ন করে আনন্দ দিতেন এক তরুণী। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পেয়েছেন জনপ্রিয়তার পুরস্কারও। বিয়ে করেছেন সামাজিক মাধ্যমের সেই পরিচিত মুখ ইনফ্লুয়েন্সার স্মিতা চৌধুরী।
গত ৭ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করেন তিনি। সেখানে দেখা গেছে বরের হাত বিজয়ীর বেশে তুলে ধরেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘নির্বাচনের আগে জিতে গেল ছেলেটি।’

সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের সাজে সেজেছিলেন স্মিতা ও তার বর। সামাজিক মাধ্যমে পোস্ট করার পরই তাদের ছবিতে মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন স্মিতার অনুরাগীরা।
চট্টগ্রামের মেয়ে স্মিতা উপস্থাপনায় পরিচিতি পেয়েছেন। কনটেন্ট বানানো, অনুষ্ঠান সঞ্চালনা, ব্র্যান্ড প্রমোশনের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও সক্রিয় এই তরুণী। দেশি-বিদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে কাজ করা স্মিতা এখন প্রায় সারা বিশ্বের বাংলাদেশিদের কাছে পরিচিত।

বিয়ের বেশ কিছু টুকরো ভিডিও স্মিতা পোস্ট করেছেন ফেসবুকে। লিখেছেন, চট্টগ্রামের এক ছেলের কাছে কষ্ট পেয়ে বলেছিলেন, আর কখনও চট্টগ্রামের ছেলে বিয়ে করব না। কিন্তু যদি কেউ যত্ন করে আর ভালোবাসে, পুরোনো ক্ষত সারিয়ে তোলে এবং তার যদি কোনো অহেতুক মিথ্যা ইগো না থাকে, তাহলে কেবল চট্টগ্রামের ছেলে হওয়ার কারণে কেন বিয়ে করবো না!
আরএমডি