বিখ্যাত ‘বিটলস’ ব্যান্ডের বায়োপিকে ফারহান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
রবি শঙ্করের চরিত্রে দেখা যাবে ফারহান আখতারকে

হলিউড ফিচার চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন বলিউডের ফারহান আখতার। ‘বিটলস’ ব্যান্ডের বায়োপিকে দেখা যাবে তাকে। চারটি চলচ্চিত্রের একটি প্রকল্প হতে যাচ্ছে এটি। এগুলো পরিচালনা করছেন অস্কার বিজয়ী স্যাম মেন্ডেস।

ফারহান আখতার ছবিটিতে বিখ্যাত সিতার বাদক রবি শঙ্করের চরিত্রে অভিনয় করবেন।

শঙ্করের জর্জ হ্যারিসনের সঙ্গে বন্ধুত্ব কেবল বিটলসের সাউন্ডকে প্রভাবিত করেনি বরং পশ্চিমা পপ সংস্কৃতিতে ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে পরিচিত করিয়েছে। ১৯৬৮ সালে রিষিকেশ সফরে বিটলসকে তিনি আতিথ্য দেন, যেখানে তারা মহারিষি মহেশ যোগীর অতিলৌকিক ধ্যান সেশন অংশ নেন। সেটা পরবর্তীতে বিটলসের কিংবদন্তিতে রূপান্তরিত হয়েছে।

ভারতীয় রবি শঙ্করের চরিত্রের বাস্তবসম্মত উপস্থাপনার জন্যই ফারহান আখতারকে এখানে বেছে নেয়া হয়েছে। ভারতবর্ষ থেকে বিশ্বজুড়ে নিজের নাম, ভারতীয় সংস্কৃতি ও সিতারের সুর ছড়িয়েছেন তিনি।

এই চারটি চলচ্চিত্র প্রকল্পে ফ্যাব ফোরের জীবনকে আলাদা দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হবে। পরিচালক মেন্ডেসের ইচ্ছা এমনটাই।

এতে মূল চারটি চরিত্র জন লেননের ভূমিকায় হ্যারিস ডিকিনসন, পল ম্যাককার্টনির ভূমিকায় পল মেসকাল, জর্জ হ্যারিসনের ভূমিকায় জোসেফ কুইন, রিঙ্গো স্টারের ভূমিকায় ব্যারি কিওঘান অভিনয় করবেন।

মনে করা হচ্ছে, ফারহান আখতারের জন্য এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ সংযোজন। ‘দিল চাহতা হ্যায়’ ছবির জন্য জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক এবং ‘ভাগ মিলখা ভাগ’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো চলচ্চিত্রে অভিনেতা হিসেবে পরিচিত আখতার দীর্ঘদিন ধরে ভারতীয় চলচ্চিত্রে বাণিজ্যিক সাফল্য ও শিল্পীসত্তার সমন্বয় রেখেছেন।

তবে ফারহান আখতার কখন এই প্রকল্পের শুটিং শুরু করবেন, সে তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।