প্রতিশোধ ও প্রেমের ‘জখম’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
তৌসিফ আর তটিনী

গ্রামের সাধারণ মেয়ে রাইসা, যার স্বভাব একটু লাজুক। এবার তার জীবনে ঢুকছে পার্থ। সম্ভ্রান্ত পরিবারের ছেলে। সে পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থাকে। দু’টি উল্টো চরিত্রের মুখোমুখি দ্বন্দ্ব ও সম্পর্কের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘জখম’।

নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এর সিনেমাটোগ্রাফি করেছেন কামরুল ইসলাম শুভ। রাইসার ভূমিকায় অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। পার্থের চরিত্রে রয়েছেন তৌসিফ মাহবুব।

ইমরাউল রাফাত জানান, ‘জখম’ মূলত প্রতিশোধের গল্প হলেও এতে রয়েছে পারিবারিক বন্ধন, প্রেম, বিয়ে, সংসার, সমাজ ও নিগ্রহের নানা দিক। ছোট পর্দার গল্প হলেও এর ক্যানভাস বড়।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, এবারের রোজার ঈদে সিএমভি ইউটিউব চ্যানেলে ২০টি বিশেষ নাটক দেখানো হবে, যার মধ্যে ‘জখম’ অন্যতম।

নাটকের অন্যান্য চরিত্রে দেখা যাবে লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার, ইশরাত অতিথি প্রমুখকে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।