হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৩ পিএম, ০৭ মার্চ ২০২৬
শিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন/ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে শিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত হতে শনিবার রাতে শিল্পীর মোবাইল ফোনে কল করে যোগাযোগ করলে তিনি নিজে ফোন রিসিভ করে জাগো নিউজকে বলেন, ‘আমি ভালো আছি।’

হায়দার হোসেন বলেন, ‘আমি ভালো আছি, আমার কিছুই হয়নি। এই ধরনের মিথ্যা তথ্য কীভাবে ছড়ায়, আমি বুঝতে পারছি না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই না করা এমন খবর ছড়িয়ে পড়াকে ‘দুঃখজনক’ বলেও উল্লেখ করেন তিনি।

বাংলা সংগীতাঙ্গনে হায়দার হোসেন এক সুপরিচিত নাম। তার গাওয়া ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ এবং ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’ গান দুটি শ্রোতাদের কাছে এখনো জনপ্রিয়।

বর্তমানে হায়দার হোসেন সংগীতচর্চায় কিছুটা অনিয়মিত হলেও তার পুরোনো গানগুলো আজও হৃদয়ে রেখে দিয়েছেন শ্রোতারা।

এমআই/আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।