‘শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’
দেশের জনপ্রিয় পালাকার কুদ্দুস বয়াতী। আজকাল তিনি নিজ গ্রাম নেত্রকোনাতেই বসবাস করেন। সেখান থেকে নিয়মিত তিনি ফেসবুকে। নানা রকম স্যাটায়ার ও ফ্যান্টাসি স্ট্যাটাস দিয়ে ফ্যান ফলোয়ারদের মাতিয়ে রাখেন। এবার তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবির বক্তব্যের প্রেক্ষিতে বাস ভাড়া নিয়ে একটি স্যাটায়ার পোস্ট লিখেছেন। সেটি নেটিজেনদের নজর কেড়েছে।
সম্প্রতি ঈদে কর্মমুখর মানুষের বাড়ি ফেরা নিয়ে অনেক বাস কাউন্টারে টিকিটের মূল্য অতিরিক্ত রাখা হচ্ছে। অভিযোগ আসছে চাঁদাবাজিরও। সেই প্রসঙ্গে জানতে চাইলে সেতুমন্ত্রী সাংবাদিকদের জানান, এবার ঈদযাত্রায় কোথাও বেশি ভাড়া দিতে হচ্ছে না। কোনো চাঁদাবাজিও হচ্ছে না।
তার সেই বক্তব্য নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে ট্রল। এবার সেই ট্রলেই সামিল হলেন কুদ্দুস বয়াতী।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ফেসবুকে তিনি এক পোস্টে তিনি লেখেন, ‘ঘটনা সত্য নাকি? শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না। যাত্রীরা জোর করে ভাড়া দিচ্ছে।’
স্ট্যাটাসের নিচে মজা করে কুদ্দুস বয়াতী একটি মন্তব্যও করেছেন যা আরও বেশি আনন্দ দিচ্ছে তার ভক্তদের। সেখানে তিনি লেখেন, ‘আবার শুনলাম জোর করে দিলে উল্টো জরিমানা করতেছে’।
তার সেই পোস্টে ২ হাজারেরও বেশি রিয়েক্ট পড়েছে। মন্তব্য করেছেন আড়াই শতাধিক নেটিজেন।
এলআইএ