রানি মুখার্জি আজও প্রসেনজিতের মহারানি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ এএম, ২১ মার্চ ২০২৬
রানি মুখার্জি আজও প্রসেনজিতের মহারানি

অভিনেত্রী রানি মুখার্জির জন্মদিন ২১ মার্চ। এদিনে ছোটবেলার স্মৃতিতে ফিরে গেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ বলেন, ছোটবেলা থেকেই রানি তাকে ‘বুম্বজ’ বলে ডাকতেন। একসময় তার সঙ্গে বিয়ে করার খেলাও খেলেছেন।

প্রসেনজিৎ জানান, ‘জানকি কুটীর’-এ প্রথম দেখেছিলেন ছোট্ট রানিকে। তখন তার বয়স মাত্র দুই-আড়াই বছর। পরিবার এবং ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সূত্রেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রানিরা যখন কলকাতায় আসত, তারা ঘুরতে যেতেন প্রসেনজিতের বাড়িতে।

ছোট্টবেলায় রানির একবার বলা কথাও এখনও স্মৃতিতে রয়ে গেছে, ‘আমি বুম্বজকে বিয়ে করব। গোদরেজ লাগা দেনা’, অর্থাৎ বুড়ো হলে তার চুল কালো করে নেব।

প্রসেনজিৎ স্মরণ করেন, নিজের এবং দেবশ্রী রায়ের বিয়ের সময় রানির বয়স ছিল ১৫। তখন থেকেই ‘বিয়ের ফুল’ ছবিতে রানিকে নায়িকা হিসেবে দেখার সৌভাগ্য হয়েছে তার। ছবির শুটিং ফ্লোরে বিশেষ করে প্রেমের দৃশ্যের সময় রানিকে বোঝানোর দায়িত্ব ছিল তার কাঁধে।

রানি এরপর হিন্দি সিনেমায় ‘রাজা কি আয়েগি বারাত’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। প্রসেনজিৎ বলেন, ‘ছোট্ট রানি বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু মানুষটা এখনও একই আছে। ওর মধ্যে যে সুন্দর একটি মানুষ রয়েছে, সেটা সারা জীবন ধরে রাখুক।’

আজ রানির জন্মদিনে প্রসেনজিৎ পাঠালেন শুভেচ্ছা ও আশীর্বাদ। তিনি বলেন, ‘আমার ছোট্ট সেই পুতুল রানি আজও আমার মহারানি। সে যেন সারাজীবন মহারানির মতো মাথা উঁচু করে বাঁচে। আরও বড় হোক এবং সুন্দর মানুষ হিসেবে বেঁচে থাকুক।’

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।