যুক্তরাষ্ট্রে সাকিবের জন্মদিনে হাজির জায়েদ খান, কাটলেন কেক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৪ মার্চ ২০২৬
সাকিবের জন্মদিনে কেক কাটলেন জায়েদ খান

বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন আজ। বিশেষ এই দিনে সুদূর আমেরিকায় সাকিবের সঙ্গে জন্মদিনের কেক কেটে আনন্দ ভাগ করে নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের জন্মদিন উদযাপনের একটি ভিডিও পোস্ট করেন জায়েদ খান।

ভিডিওতে দেখা যায়, হাস্যোজ্জ্বল পরিবেশে সাকিবের পাশে দাঁড়িয়ে কেক কাটছেন জায়েদ। ভিডিওর ক্যাপশনে নায়ক লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের অহংকার, বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান।’

মুহূর্তের মধ্যেই ভিডিওটি সাকিব-ভক্তদের নজর কেড়েছে এবং মন্তব্যের ঘরে তারা প্রিয় ক্রিকেটারকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন।

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করা এই ক্রিকেটার আজ ৩৯ বছরে পা রাখলেন।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাকিব আল হাসান বর্তমানে সপরিবারে আমেরিকায় অবস্থান করছেন। অন্যদিকে, চিত্রনায়ক জায়েদ খানও বেশ কিছুদিন ধরে মার্কিন মুলুকেই রয়েছেন। বিদেশের মাটিতে এই দুই তারকার একসঙ্গে জন্মদিন পালনের বিষয়টি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে। 

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।