পূজাদের ওয়েব সিরিজ এখন ঈদের নাটক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২১ মার্চ ২০২৬
ওটিটির সিরিজকে এবার ধারাবাহিক নাটক হিসেবে দেখাবে চ্যানেলটি

‘ব্লাক মানি’ নামে এক ওয়েব সিরিজে অভিনয় করেছিরেন পূজা চেরী রায়। সেসময় সিরিজটি নিয়ে ব্যাপক আলোচনাও হয়েছিল। গত বছরের সিরিজটি এবার দেখা যাবে টেলিভিশনের পবিত্র ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায়।

এতকাল দেখা গেছে টেলিভিশনে অবমুক্ত হওয়া কোনো কোনো নাটক, সিরিজ বা সিনেমা পরে ওটিটিতে রাখা হয়। এবার দেখা গেল ব্যতিক্রম ঘটনা। নাগরিক টিভির ঈদের অনুষ্ঠানমালায় আজ (২১ মার্চ) শনিবার রাত ৮টায় দেখা যাবে নাটকটির প্রথম পর্ব। ঈদের সাত দিন সাত পর্বে পুরো ওয়েব সিরিজটিকে একটি নাটক হিসেবে দেখাবে চ্যানেলটি।

কেন ওয়েব সিরিজ আসছে নাটক হয়ে? জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ‘ব্লাক মানি’ সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, এর টিভি রাইট সেল করা হয়নি। এই ঈদে সেটা করা হলো। ‘ব্লাক মানি’ নাটকে পূজা ছাড়া আরও অভিনয় করেছেন রুবেল, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, সালাহউদ্দিন লাভলু, মুকিত জাকারিয়া প্রমুখ। সিরিজটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।