তিনি শুক্রবার পড়েন জুম্মার নামাজ, সোমবার করেন শিবের পূজা
বলিউডের খ্যাতনামী সুরকার সেলিম মার্চেন্ট। ধর্ম নিয়ে অদ্ভূত এক পালনকর্ম তার। শুক্রবার জুম্মার নামাজ পড়েন, আর সোমবার শিবের পূজা করেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দুই ধর্মের অনুশীলন নিয়ে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম নিজেই এর কারণ ব্যাখ্যা করেছেন।
সেলিম মার্চেন্ট জানান, ‘আমি জন্মসূত্রে মুসলিম। তবে ঈশ্বর ও সংগীতের সঙ্গে আমার যোগসূত্র এতটাই গভীর যে, একমাত্র মুসলিম বা হিন্দু হয়ে সীমাবদ্ধ থাকা সম্ভব নয়। আমি শুক্রবারে জুম্মার পরে সোমবার শিবের পূজা করি। আমি দুই ধর্মের প্রতিই সমান শ্রদ্ধাশীল।’
তিনি আরও বলেন, ‘আমার গানে যেমন আল্লাহর কথা উঠে আসে, তেমনি শিবরাত্রির সময় আমি প্রতি বছর অন্তত একটি গান উৎসর্গ করি। এটা আমার বিশ্বাস ও সংগীতের এক অঙ্গ।’
সেলিমের এই মন্তব্য সামাজিক ও গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
সেলিম মার্চেন্টের মত দুই ধর্মেরই উপাসনা করার প্রক্রিয়া তার ব্যক্তিগত ধর্মদর্শন ও সংগীতভক্তির একটি উদাহরণ। এটি প্রমাণ করে, কেবল বিশ্বাস নয়, সংগীতও মানুষকে একত্রিত করার শক্তি রাখে।
এলআইএ