অবশেষে স্টার সিনেপ্লেক্সে হল পেলো 'প্রিন্স', মুহূর্তে শেষ টিকিট

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২২ মার্চ ২০২৬
‘প্রিন্স’ ছবির প্রযোজক, পরিচালক, চরিত্রে শাকিব খান (ইনসেটে)

ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। প্রথম দিনে ডিসিপি জটিলতার কারণে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শন করা সম্ভব হয়নি। ফলে অনেক দর্শক ‘প্রিন্স’ দেখতে না পেরে হতাশ হন এবং বাধ্য হয়ে অন্য সিনেমা দেখেছেন।

তবে দ্বিতীয় দিনেই সেই জটিলতার সমাধান হয়। এরপর রাত থেকেই রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ‘প্রিন্স’ সিনেমার প্রদর্শনী শুরু হয়।

জানা গেছে, শো চালু হওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রাত ৮টা ১০ মিনিটের শোর টিকিট মুহূর্তের মধ্যেই সোল্ডআউট হয়ে যায়।

অবশেষে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেলো 'প্রিন্স', মুহুর্তেই শেষ টিকিট

সিনেমাটিকে ঘিরে দর্শকদের এমন উন্মাদনা দেখে হল কর্তৃপক্ষও বেশ আশাবাদী। তাদের মতে, ঈদের ছুটিতে স্টার সিনেপ্লেক্সে বক্স অফিসে দারুণ সাড়া ফেলতে পারে ‘প্রিন্স’। দর্শকের চাপ বাড়তে থাকায় অতিরিক্ত শো যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

এদিকে ঈদ উপলক্ষে সারা দেশে সর্বোচ্চ ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘প্রিন্স’। নির্মাতা সূত্রে জানা গেছে, মুক্তির আগেই অগ্রিম বুকিং ও রেন্টাল থেকে কয়েক কোটি টাকা আয় করেছে সিনেমাটি। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন হলে দর্শকের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে ‘প্রিন্স’-এর প্রদর্শনী।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।