রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ সোহেল রানা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৮ মার্চ ২০২৬
সোহেল রানা। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। রোজার ইফতার ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ না পেয়ে তিনি এই অসন্তোষ জানান।

শুক্রবার (২৭ মার্চ) নিজের ফেসবুক পোস্টে এ অভিনেতা প্রশ্ন তুলে লেখেন, ‘চিনতে কি আবারও ভুল করছি?’

পোস্টে তিনি উল্লেখ করেন, অতীতে সরকারগুলোর সময়ে রোজার ইফতার, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস-এই তিনটি গুরুত্বপূর্ণ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের কাছে অন্তত তিন দিন আগেই আমন্ত্রণপত্র পৌঁছে যেত। তবে এবার রোজা ও স্বাধীনতা দিবস পার হয়ে গেলেও তিনি কোনো দাওয়াত পাননি বলে জানান।

এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে সোহেল রানা লেখেন, ‘রোজার ইফতার, স্বাধীনতা দিবস-দুটোই চলে গেল, কোনো ইনভাইটেশন কার্ড আসলো না। এটা কি ইচ্ছাকৃত, না ভুল?’

আরও পড়ুন:
ছুটে চলেছে ‘বনলতা এক্সপ্রেস’, ১ কোটি টাকার টিকিট বিক্রি 
আসিফকে নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন মিল্টন খন্দকার 

বিষয়টিকে সম্মানজনক মনে করছেন না জানিয়ে এই অভিনেতা আরও বলেন, ইফতার অনুষ্ঠান কিংবা স্বাধীনতা দিবসের প্যারেডে মানুষের কোনো ঘাটতি ছিল না। তবে সেখানে প্রকৃত মুক্তিযোদ্ধা ও গুণী শিল্পীদের অনুপস্থিতি তাকে ভাবিয়ে তুলেছে।

ভিড়ের দিকে ইঙ্গিত করে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘এরা কারা?’

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।