মুক্তি পাচ্ছে বাপ্পী চৌধুরীর সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৮ এপ্রিল ২০২৬
অনেকদিন পর মুক্তি পেয়েছে বাপ্পী চৌধুরীর সিনেমা

কয়েক বছর আগেও বেশ ব্যস্ত ছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। কিন্ত বেশ কিছুদিন ধরেই নতুন কোনো ছবির শুটিংয়ে দেখা যাচ্ছে না তাকে। সবশেষে যে কয়েকটা সিনেমা মুক্তি পেয়েছে তার কোনোটাই সাফল্যের মুখ দেখেনি।

কয়েক বছর ধরে থমকে আছে তার কয়েকটি সিনেমার কাজ। নতুন কাজের জন্য নির্মাতাদের কাছ থেকে কোনো ডাকও আসছে না।

এরইমধ্যে ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হলেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে বাপ্পী অভিনীত ‘শত্রু’ সিনেমা। আগামীকাল (৯ এপ্রিল) থেকে সিনেমাটি দেখতে পারবেন আইস্ক্রিনের দর্শকেরা।

২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো বাপ্পী চৌধুরী অভিনীত সিনেমা ‘শত্রু’। গত বছর থেকে দ্য অভি কথাচিত্র ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে সিনেমাটি। এবার এলো ওটিটিতে।

গত বছর গুঞ্জন উঠেছিল কাজ না থাকায় অনেকটাই হতাশ বাপ্পাী। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘ভালোবাসার রং’ খ্যাত এই অভিনেতা বলেছিলেন, ‘মানসিকভাবে আমি এক ফোঁটাও হতাশ নই। আমি মনে করি, যার কাছে বিকল্প থাকে, তিনি কখনো হতাশ হন না। আমি প্রতি সপ্তাহে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই। গল্প পছন্দ হয় না বলে সিনেমা ছাড়ছি। তাই আমার হতাশার তো প্রশ্নই আসে না।’

অ্যাকশন ঘরানার ‘শত্রু’ পরিচালনা করেছেন সুমন ধর। এতে বাপ্পীর নায়িকা জাহারা মিতু। আরও আছেন মিশা সওদাগর, আমির সিরাজি, ববি, জাদু আজাদ, সোহেল বাবু প্রমুখ।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।