আলিয়াকে ঘিরে ধাক্কাধাক্কি, ক্ষুব্ধ রণবীর কাপুর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৬ মে ২০২৬
রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটকে ঘিরে ফটো সাংবাদিকদের হুড়োহুড়ি, আর তা থেকেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ভিড়ের মধ্যে আলিয়াকে ঘিরে ধাক্কাধাক্কির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রণবীর।

জানা গেছে, ‘দাদি কি শাদি’ ছবির বিশেষ প্রদর্শনীতে যোগ দিতে গিয়েছিলেন এই তারকা দম্পতি। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ফটো সাংবাদিকরা তাদের ঘিরে ধরেন। ছবি তুলতে গিয়ে অনেকে অতিরিক্ত কাছে চলে আসেন, এমনকি ধাক্কাধাক্কির পরিস্থিতিও তৈরি হয়। এতে স্পষ্ট বিরক্ত হন রণবীর এবং বারবার সরে গিয়ে জায়গা করে দেওয়ার অনুরোধ জানান।

প্রথমে তার অনুরোধ উপেক্ষা করা হলেও পরে পরিস্থিতি সামাল দিতে কিছুটা পিছু হটেন ফটোগ্রাফাররা। পুরো ঘটনাটি ভিডিওতে ধরা পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি ঘিরে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ রণবীরের আচরণকে অতিরিক্ত প্রতিক্রিয়া বলে মনে করলেও, অনেকেই ব্যক্তিগত পরিসর রক্ষায় তার অবস্থানকে সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন:
ইতিহাস গড়ে থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ 
‘ধুরন্ধর’ বিতর্কে আইনি জট কাটল, আদালতে সমাধান 

এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর। নিতেশ তেওয়ারী পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে রাম চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে দীর্ঘদিন ধরে প্রস্তুত করেছেন তিনি। চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠন ও জীবনযাপনে বড় পরিবর্তন এনেছেন এই অভিনেতা। সব মিলিয়ে ব্যক্তিগত ও পেশাগত-দুই দিকেই আলোচনায় রয়েছেন রণবীর কাপুর।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।